Dhaka ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪ ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি

রাজধানীতে কোরবানি সংশ্লিষ্ট কাজ করতে গিয়ে আহত ৮০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / 110

পবিত্র ঈদুল আজহায় রাজধানীতে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত আহত হয়েছেন অন্তত ৮০ জন। আহতরা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

আহতদের মধ্যে গুরুতর প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানেদ (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, গরুর লাথি ও শিংয়ের গুঁতায় আহত হওয়ার পাশাপাশি ধারালো দা ও ছুরির আঘাতে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন অনেকে। পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতাবশত এসব দুর্ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ ও বংশাল এলাকার বাসিন্দাদের পাশাপাশি সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবীর বাসিন্দারাও রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে কোরবানি সংশ্লিষ্ট কাজ করতে গিয়ে আহত ৮০

প্রকাশের সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬