Dhaka ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ঢাকার মহল্লায় মহল্লায় চলছে পশু কোরবানি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / 15

রাজধানীর অলিগলি, মহল্লা, আবাসিক এলাকা ও অট্টালিকার নিচতলাসহ বিভিন্ন স্থানে চলছে পবিত্র ঈদুল আজহার পশু কোরবানি।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের নামাজ আদায়ের পর থেকেই নগরবাসী কোরবানির পশু জবাইয়ে ব্যস্ত সময় পার করছেন।

সকালে রামপুরার জামতলার একটি গলিতে দেখা যায়, কয়েকজন যুবক মিলে গরু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে শিশুসহ নানা বয়সী মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়, এটি ত্যাগের শিক্ষা দেয়। প্রতিবছর পরিবারের সবাই একত্রিত হয়ে কোরবানি করেন বলেও জানান তিনি।

রামপুরার আরেক বাসিন্দা শারমিন আক্তার বলেন, শিশুরা সকাল থেকেই আনন্দ করছে। তারা গরুর পাশে ঘুরছে এবং মাংস কাটার কাজ দেখছে। ঈদের এই পরিবেশ বছরে একবারই আসে।

শফিকুল ইসলাম নামের এক বাসিন্দা বলেন, কয়েকটি পরিবার মিলে যৌথভাবে একটি গরু কোরবানি দিচ্ছেন তারা। এতে খরচ কিছুটা কমে এবং সামাজিক বন্ধনও তৈরি হয়।

মিরপুরের বাসিন্দা মো. আশিকুর রহমান আশিক বলেন, ঈদের নামাজ শেষে গরু কোরবানি দিয়েছেন। তিনি জানান, এবার চারজন মিলে ভাগে কোরবানি দিয়েছেন। অনলাইনে ভাগে কোরবানি দিলেও নিজে উপস্থিত থেকে কোরবানি দেওয়ার আনন্দ আলাদা বলেও মন্তব্য করেন তিনি।

কসাই রিপন মিয়া বলেন, সকাল ৭টার পর থেকেই কাজ শুরু করেছেন। আজ অন্তত সাতটি গরু জবাই করতে হবে। ঈদের সময়ই তাদের সবচেয়ে বেশি আয় হয়।

আরেক কসাই জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকেই ব্যস্ততা চলছে। একের পর এক জায়গায় গিয়ে গরু কাটার কাজ করতে হচ্ছে।

এদিকে শিশু-কিশোরদের মধ্যেও ঈদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নতুন পোশাক পরে তারা কোরবানির পশুর মাংস কাটা দেখছে এবং বড়দের কাজে সহায়তা করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকার মহল্লায় মহল্লায় চলছে পশু কোরবানি

প্রকাশের সময় : ০৮:১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬