Dhaka ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মুশফিক-তাইজুলের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 6

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত টেস্ট সিরিজের পর আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম।

দুই ম্যাচের সিরিজে চার ইনিংসে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ২৫৩ রান করে সিরিজসেরা হন মুশফিক। এর সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে তিনি এখন ১৬ নম্বরে উঠে এসেছেন। এটিই তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ র‌্যাঙ্কিং। এর আগে তার সেরা অবস্থান ছিল ১৭ নম্বর।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট শিকার করে বোলারদের র‌্যাঙ্কিংয়েও বড় উন্নতি করেছেন তাইজুল। দুই ধাপ এগিয়ে তিনি এখন ১১ নম্বরে অবস্থান করছেন। ৭৩২ রেটিং পয়েন্ট নিয়ে এটিও তার ক্যারিয়ারসেরা অর্জন। এর আগে তার সর্বোচ্চ অবস্থান ছিল ১৩ নম্বর।

ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে লিটন দাস-এরও। সিরিজে একটি সেঞ্চুরিসহ ২৩৯ রান করা এই উইকেটকিপার ব্যাটসম্যান ১৪ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে অবস্থান করছেন।

তবে কিছুটা পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও দ্বিতীয় টেস্টে বড় ইনিংস খেলতে না পারায় তিনি সাত ধাপ নেমে এখন ৩০ নম্বরে রয়েছেন।

বর্তমানে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন জো রুট।

বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানারও। মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠেছেন। আর নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে রয়েছেন।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন যশপ্রীত বুমরা।

এছাড়া অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি করেছেন তাইজুল ইসলাম। তিন ধাপ এগিয়ে তিনি এখন ২৯ নম্বরে অবস্থান করছেন। সিলেট টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে কার্যকর অবদান রেখেছিলেন এই বাঁহাতি স্পিনার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মুশফিক-তাইজুলের

প্রকাশের সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬