Dhaka ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে বাবা-মা হারানো এতিম পাঁচ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা রাজধানীর কাঁচাবাজার: শিমের কেজি ২০০, ব্রয়লার ১৮০ টাকা

৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 164

দেশ-বিদেশে আলোচনার ঝড় তোলা গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নতুন মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে মহিষটিকে বিদায় জানায় রাবেয়া অ্যাগ্রো ফার্ম।

দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্প–এর মতো হওয়ায় মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, নারায়ণগঞ্জের রাবেয়া ফার্মে লালন-পালন করা ৭০০ কেজি ওজনের মহিষটি কেজিপ্রতি ৫৫০ টাকা দরে কিনেছেন জিনজিরার বাসিন্দা সামির। সে হিসাবে মহিষটির বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা।

মহিষটি ভাইরাল হওয়ার পর ঢাকা, বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা সেটিকে দেখতে ভিড় করেন। তবে আগেই বিক্রি হয়ে যাওয়ায় অনেকেই কিনতে না পেরে হতাশা প্রকাশ করেন।

ক্রেতা সামির বলেন, তিনি অনেক আগেই মহিষটি কিনেছিলেন। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এখন তাদের এলাকাতেও মহিষটিকে দেখার জন্য ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় দিতে কষ্ট লাগছে। তবে কোরবানির মূল শিক্ষাই হচ্ছে ত্যাগ। এই মহিষটিকে তারা আজীবন মনে রাখবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

প্রকাশের সময় : ০৪:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬