Dhaka ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরচেনা যানজট উধাও, টানা ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 4

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটিতে গোটা দেশ। এ পরিস্থিতিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। ফলে ব্যস্ত নগরী ঢাকার চিরচেনা যানজট আর নেই।

ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখা হয়েছিল। ছুটি শেষে আগামী ১ জুন সোমবার থেকে অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।

আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর মিরপুর, বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা এখন অনেকটাই ফাঁকা। সাধারণত এসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়। তবে বর্তমানে সড়কের অধিকাংশই ছিল প্রায় ফাঁকা। কোথাও কোথাও বেশ কিছু যানবাহনের চলাচল থাকলেও রয়েছে স্বস্তি।

সড়কে গণপরিবহনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করতে দেখা গেছে।

মিরপুর-উত্তরা রুটে চলাচলকারী একটি বাসের হেলপার হাসান বলেন, এখন যাত্রী অনেক কম। দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও বাস ভর্তি হচ্ছে না।

আরেক হেলপার রাসেল বলেন, ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই যাত্রী কমে গেছে। মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এখন আগের মতো চাপ নেই।

এদিকে রাজধানীর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও বেশ স্বস্তিতে কাজ করতে দেখা গেছে। সড়কে গাড়ির চাপ কম থাকায় অধিকাংশ সিগন্যালেই তারা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেছেন। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে তাদের অতিরিক্ত চাপেরও মুখোমুখি হতে হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চিরচেনা যানজট উধাও, টানা ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা

প্রকাশের সময় : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬