Dhaka ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রবীণ দুজন সাংস্কৃতিক সংগঠকের উপর বখাটেদের হামলার প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ট্রেন-মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ভাড়ায় ২৫% ছাড়, কাল থেকে কার্যকর ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু অননুমোদিত ব্যক্তির মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন বন্ধে কঠোর নির্দেশনা থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ হোক, আগামীর অঙ্গীকার

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 18

গ্রাহকদের আন্দোলনসহ নানা অস্থিরতার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। গত বছরের ২৩ জুলাই তাকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে গ্রাহকদের চলমান আন্দোলনের কারণে আজ পর্ষদের নির্ধারিত সভাও শেষ পর্যন্ত হয়নি।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগের বিষয়টিও আলোচনায় ছিল।

তবে ওমর ফারুক খানের পদত্যাগের খবর তিনি নিজেই অস্বীকার করেছেন। সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পদত্যাগ করি নাই।” এর বেশি কিছু বলতে পারবেন না জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এর আগে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। সে সময় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে বিভিন্ন অভিযোগের মধ্যে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।

অধ্যাপক জুবায়দুর রহমানের কর্মজীবন শুরু হয় ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগে প্রভাষক হিসেবে। পরে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বোকোনি বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক এবং ইলিনয় আরবানা-শ্যাম্পেইন বিশ্ববিদ্যালয় ও মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অতিথি গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশের সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬