Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজধানী ছাড়ছেন পোশাক শিল্পের শ্রমিকরা, ১০৮ কারখানায় ছুটি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 106

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। ঈদ সামনে রেখে সড়কে বাড়তি চাপ কমাতে ধাপে ধাপে ছুটির অংশ হিসেবে আজ ১০৮ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) রোস্টার অনুযায়ী, আজ রবিবার (২৪ মে) থেকে কারখানাগুলোতে ছুটি শুরু হয়।

বিজিএমইএর তথ্যানুযায়ী, ২৪ মে তারিখে ঢাকা ছাড়ছেন ১০৮টি কারখানার শ্রমিক, যা মোট কারখানার প্রায় ছয় শতাংশ। ২৫ মে ছুটি পাবে ৬৬৪টি কারখানা বা ৩৭ শতাংশ। এ ছাড়া ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানায় ছুটি ঘোষণা হবে, যা মোট কারখানার ৪৩ শতাংশ। আর ২৭ মে ছুটি পাবে আরও ২৫১টি কারখানা, যা প্রায় ১৪ শতাংশ।

বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী জানান, সড়কে যাতে বাড়তি চাপ না হয়, এজন্য সরকারের সঙ্গে সমন্বয় করে রোস্টার অনুযায়ী ছুটি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই রোস্টারের ফলে শ্রমিকরা একদিকে যেমন সড়কে কোনো চাপ ছাড়াই গ্রামের বাড়িতে যেতে পারবে এবং ঈদ উদযাপন করতে পারবে, তেমনি ঈদ শেষে আবার কর্মস্থলেও ফিরে আসতে পারবে।

তিনি বলেন, এবারও সব বেতন-বোনাস দেওয়া হচ্ছে। কিছু কারখানায় এখনো দেওয়া হয়নি, তবে আজ-কালের মধ্যে দেওয়া হবে। প্রণোদনার টাকাগুলো সময়মতো দেওয়ার ফলে তুলনামূলক দুর্বল কারখানাগুলোও বেতন-ভাতা দিতে পারছে। এজন্য সরকারকে ধন্যবাদ।

তিনি জানান, এবার অনেক কারখানা চলতি মে মাসের বেতনও দিয়েছে। এসব কারখানার শ্রমিকরা চলতি মে মাসের অগ্রিম বেতন নিয়ে ঈদ উদযাপন করবে।

জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে আগের চেয়ে যাত্রী বাড়তে শুরু করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানী ছাড়ছেন পোশাক শিল্পের শ্রমিকরা, ১০৮ কারখানায় ছুটি

প্রকাশের সময় : ১২:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬