Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীতে জেলের জালে ধরা ৩৫ কেজির বাগাড়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 105

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি মহাবিপন্ন বাগাড় মাছ ধরা পড়েছে।

আজ রবিবার ভোরে দৌলতদিয়ার পদ্মা নদীর কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল মন্ডলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি প্রকাশ্যে দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রি হয়।

জানা গেছে, রবিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তের রেজাউল মন্ডলের আড়তে মাছটি বিক্রির জন্য নিলামে তোলা হয়। নিলাম থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৯১০ টাকায় মাছটি ক্রয় করেন। তিনি বেশি দামে মাছটি বিক্রির চেষ্টা করছেন।

শাহজাহান শেখ বলেন, বাগাড় মাছটির ওজন ৩৫ কেজি ৮০০ গ্রাম। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে মাছটি আমি ৫১ হাজার ৯১০ টাকায় ক্রয় করেছি। কেজিতে সামান্য লাভে আমি মাছটি বিক্রি করে দিবো।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী, বাগাড় মহাবিপন্ন প্রাণি। বন্যপ্রাণি সংরক্ষণ আইন অনুযায়ী, বাগাড় শিকার, ধরা ও বিক্রি দণ্ডনীয় অপরাধ।

দৌলতদিয়া ফেরিঘাটের জেলে খলিল মন্ডল বলেন, রবিবার ভোরে কারেন্ট জালে দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীতে বাগাড় মাছটি পেয়েছি। ৫১ হাজার টাকায় মাছটি আমি বিক্রি করে দিয়েছি।

জেলা মৎস্য অফিসার মো. মাহবুব উল হক বলেন, বন্য প্রাণি সংরক্ষণ আইনে বাগাড় শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসন ও বন বিভাগ বিষয়টি নিয়ে কাজ করেন। তবে বিভিন্ন সভা-সেমিনারে আমরা বাগাড় মাছ ধরা ও বিক্রি বন্ধে আইনের বিষয়টি জেলেদের বলে থাকি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জেলের জালে ধরা ৩৫ কেজির বাগাড়

প্রকাশের সময় : ১১:৩২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬