গুরুত্বপূর্ণ সংবাদ:
আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব: আসিফ মাহমুদ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৭:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 12
সহযোদ্ধাদের ওপর হামলা হলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সহযোদ্ধাদের ওপর সহিংসতা চালানো হলে পাল্টা প্রতিক্রিয়া আসতে বাধ্য হবে।
শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে প্রায় দেড় হাজার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছে, তাদেরকে আজ রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হব।”
অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও ধারাবাহিকভাবে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা প্রমাণ করে দেশের নারীরা এখনও নিরাপদ নয়।
Tag :
























