Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে পদায়ন ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য সরকারের : সাকি পাংশায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু মুখ্যমন্ত্রী হয়েই ‘চিকেনস নেক’ মোদি সরকারের কাছে হস্তান্তর শুভেন্দুর এদেশের মানুষ এগুলো পছন্দ করে বলেই রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে বলদ ‘রাগ করলা’, ‘কথা ঠিক না বেঠিক’—ভাইরাল যুবক আসলে কে? সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির মা হাতির মৃত্যু, লোকালয়ে আতঙ্ক ছড়াল হাতির পাল কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ : মঈন খান

আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ : মঈন খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 18

বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার তথ্যপ্রযুক্তি (আইটি) খাত ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য সেবাকে সহজ করতে পারেনি। সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, বরং দেশের আইটি ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে সেবা গ্রহণ করতে পারে।

তিনি বলেন, বিগত ৪৫ বছরেও তিনি নিজের নামে নামজারি সম্পন্ন করতে পারেননি। এতে ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান জটিলতার বিষয়টি স্পষ্ট হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আরও বলেন, জনগণের ভূমি সেবা সংক্রান্ত জটিলতা নিরসনে বর্তমান সরকার কাজ করছে। সে লক্ষ্যেই দেশব্যাপী ইলেকট্রনিক পদ্ধতিতে ভূমি সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ : মঈন খান

প্রকাশের সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬