Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে পদায়ন ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য সরকারের : সাকি পাংশায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু মুখ্যমন্ত্রী হয়েই ‘চিকেনস নেক’ মোদি সরকারের কাছে হস্তান্তর শুভেন্দুর এদেশের মানুষ এগুলো পছন্দ করে বলেই রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে বলদ ‘রাগ করলা’, ‘কথা ঠিক না বেঠিক’—ভাইরাল যুবক আসলে কে? সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির মা হাতির মৃত্যু, লোকালয়ে আতঙ্ক ছড়াল হাতির পাল কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ : মঈন খান

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 17

নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ৫ টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার থেকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরযুক্ত এ নোট পাওয়া যাবে।

প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও এটি সরবরাহ করা হবে।

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক সিরিজের নতুন এ নোটটির আকার ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার তারা মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা সংযুক্ত করা হয়েছে। আর পিছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।

নিরাপত্তা বৈশিষ্ট্যের অংশ হিসেবে নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে।

নোটটিতে হালকা গোলাপি রঙের প্রাধান্য রয়েছে। এছাড়া বাম পাশে থাকা ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা নোটের কাগজের ভেতরে সংযুক্ত করা হয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দুই পাশ থেকেই দেখা যায়।

এ ছাড়া নোটের সামনের অংশের নিচের গ্লিউইশ প্যাটার্নের ওপরে মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্যবার ‘BANGLADESH’ লেখা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫ টাকার নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকার নমুনা নোটও (যা বিনিময়যোগ্য নয়) ছাপানো হয়েছে। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে তা সংগ্রহ করতে পারবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো বাংলাদেশ ব্যাংক

প্রকাশের সময় : ০৩:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬