Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে পদায়ন ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য সরকারের : সাকি পাংশায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু মুখ্যমন্ত্রী হয়েই ‘চিকেনস নেক’ মোদি সরকারের কাছে হস্তান্তর শুভেন্দুর এদেশের মানুষ এগুলো পছন্দ করে বলেই রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে বলদ ‘রাগ করলা’, ‘কথা ঠিক না বেঠিক’—ভাইরাল যুবক আসলে কে? সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির মা হাতির মৃত্যু, লোকালয়ে আতঙ্ক ছড়াল হাতির পাল কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ : মঈন খান

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 12

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকার নিচে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করেছে।

মঙ্গলবার (১৯ মে) থেকে বাজুস নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ মূল্য ঘোষণা করা হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে গত ১৫ মে স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ৫ হাজার ৩৬৫ টাকায়, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রকাশের সময় : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬