Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

সৌদি আরবে গ্রেপ্তার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 133

ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। গত ৯ মে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ১৪ মে তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে ১৭ মে থেকে তার বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, প্রবেশপত্রে জাল সিল ব্যবহার করে মক্কায় প্রবেশের চেষ্টা করার সময় একটি চেকপোস্টে আটক হন আহমেদ আলী মুকিব। পরে মক্কা প্রশাসন তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। এর একটি অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টা এবং অন্যটি নকল সিল ব্যবহারের অভিযোগে।

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সূত্র জানিয়েছে, আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার অবস্থান বাংলাদেশ সরকারকে নিশ্চিত করা হয়নি।

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, “আহমেদ আলী মুকিব ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের ছুটি নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। কিন্তু নির্ধারিত সময়ে তিনি দেশে ফেরেননি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদি আরবে গ্রেপ্তার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব

প্রকাশের সময় : ০৪:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬