গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 82
দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ঈদুল আজহা থাকায় কেউ চাইলে দুই-একদিন পরে কর্মসূচি পালন করতে পারবে। এছাড়া ৩১ মে দুপুর ২টায় রমনায় দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
Tag :























