Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

শাহজালালে চালু হলো ফ্রি ওয়াই-ফাই, একসঙ্গে ব্যবহার করতে পারবেন ৩৭ হাজার যাত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 120

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা। রোববার (১৭ মে) দুপুর ২টায় এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এখন থেকে বিমানবন্দরে আসা যাত্রীরা বিনা খরচে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ নিশ্চিত করার অংশ হিসেবে এই সেবা চালু করেছে। তিনি আশা প্রকাশ করেন, বিমানবন্দরের থার্ড টার্মিনালও দ্রুত উদ্বোধন করা সম্ভব হবে, যা দেশের বিমান খাতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নতুন এই নেটওয়ার্কের মাধ্যমে একই সময়ে ৩৭ হাজারেরও বেশি যাত্রী ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিতে পারবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

জানা গেছে, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্কের কাভারেজ থাকবে। এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশেই যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।

এই সেবা চালুর জন্য পুরো নেটওয়ার্কে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ স্থাপন করা হয়েছে। প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। পুরো সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথে পরিচালিত হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহজালালে চালু হলো ফ্রি ওয়াই-ফাই, একসঙ্গে ব্যবহার করতে পারবেন ৩৭ হাজার যাত্রী

প্রকাশের সময় : ০৪:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬