Dhaka ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 105

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. খাদেমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বুধবার (১৩ মে) রাত ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতের দিকে সীমান্ত পিলার ৯০৫/৬ এস সংলগ্ন ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতীয় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ১২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬