Dhaka ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জ গাজেম আলী দাখিল মাদ্রাসার নতুন সভাপতি বিএনপি নেতা ইসরাইল

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 200

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসার পূর্ণাঙ্গ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মোঃ ইসরাইল হোসেন। নবনির্বাচিত সভাপতিকে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বুধবার (১৩ মে) আনুষ্ঠানিকভাবে তাকে এই অভিনন্দন জানানো হয়।

মোঃ ইসরাইল হোসেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আশা প্রকাশ করেন যে, তার দক্ষ নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জ গাজেম আলী দাখিল মাদ্রাসার নতুন সভাপতি বিএনপি নেতা ইসরাইল

প্রকাশের সময় : ১১:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬