Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে এনসিপির মেয়র প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্রনেতা তারেকুল কাঁটাতারের বেড়া দিয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করা যায় না : নাহিদ ইসলাম ‘একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না’ কালুখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৪ শিক্ষক অব্যাহতি নওগাঁয় বোরোধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ড্রোনে কীটনাশক প্রয়োগ ও যন্ত্রের মাধ্যমে রসুন-পেঁয়াজ সংগ্রহের প্রদর্শনী সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব আন্দোলনের ছবি কোনোভাবেই অপরাধের লাইসেন্স হতে পারে না : ভূমি প্রতিমন্ত্রী নাহিদ রানার তোপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

‘একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 15

বাংলাদেশের ক্রিকেট ও সমসাময়িক রাজনীতি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার Shakib Al Hasan। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করা এই ক্রিকেটার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা এবং ক্রিকেট বোর্ড প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সাক্ষাৎকারে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সাকিব বলেন, “একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।”

দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।”

ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ ও নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর যে নতুন বোর্ড আসবে, তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।

নিজের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সমালোচনার বিষয়ে সাকিব বলেন, তিনি মনে করেন তিনি কোনো ভুল সিদ্ধান্ত নেননি।

তিনি আরও জানান, জীবনে কখনো নিজেকে শুধু ক্রিকেটার বা আলাদা পরিচয়ে দেখেননি, বরং সবসময় নিজ জেলা মাগুরার সঙ্গে নিজের সম্পর্ক বজায় রেখেছেন।

সাক্ষাৎকারে তার এই মন্তব্যগুলো প্রকাশের পর সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না’

প্রকাশের সময় : ০৭:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬