Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি: সড়ক পরিবহনমন্ত্রী ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী নারী কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় বালিয়াকান্দিতে প্রশিক্ষণ শৈলকুপায় তীব্র গরমে পাটক্ষেতে কৃষকের মৃত্যু ফেনী ও পঞ্চগড়ের সমালোচিত দুই এসপি প্রত্যাহার বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভোগান্তি কমাতে এবার তিন ধাপে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয়া হবে: সড়ক পরিবহনমন্ত্রী ‌‘সুবর্ণা মোহন্ত’ থেকে ‘সুবর্ণা সেলিম’, এরপর ‘সুবর্ণা’ তারপর ‘বেওয়ারিশ লাশ’? মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর

নারী কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় বালিয়াকান্দিতে প্রশিক্ষণ

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৮:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 29

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নারী কৃষকদের স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ে দক্ষ করে তুলতে স্বাস্থ্য, পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ প্রণালী বিষয়ক অর্ধদিবসীয় প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) উপজেলা পরিষদের শিশুপার্ক এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াকান্দির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসসিপি-রেইনস)” এর আওতায় কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়।

প্রশিক্ষণে উপজেলার ৩০ জন নারী কৃষক অংশগ্রহণ করেন। এতে সুষম খাদ্যের গুরুত্ব, নিরাপদ খাদ্য প্রস্তুত ও গ্রহণ, পরিবারে পুষ্টি ব্যবস্থাপনা, স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষিকাজে নিয়োজিত নারীদের শারীরিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী রাহাত ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহিনা আক্তার পপি এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, কৃষি খাতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তাদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ নারী কৃষকদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারী কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় বালিয়াকান্দিতে প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০৮:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬