Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ আটক ৩ এসএসসির নবম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৯ প্রথম প্রান্তিকে সাড়ে ৩২ বিলিয়ন ডলার মুনাফা সৌদি আরামকোর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী ঈদে কোথাও যেন মনিটরিংয়ে গাফিলতি না থাকে: নৌপ্রতিমন্ত্রী দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম কদমতলীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

বিশ্বকাপে খেলবে ইরান, তবে ৭ শর্ত মেনে নিতে হবে ফিফা ও যুক্তরাষ্ট্রকে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 11

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী মাসে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। কিন্তু আয়োজক দেশগুলোর সঙ্গে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, দেশটি বিশ্বকাপে অংশ নেবে, তবে ফিফা ও আয়োজক দেশগুলোকে অবশ্যই সাতটি শর্ত মেনে নিতে হবে। তিনি বলেন, বিশ্বের কোনো শক্তিই ইরানকে বিশ্বকাপ থেকে থামাতে পারবে না।

ভিসা থেকে জাতীয় সংগীত, ইরানের ৭টি শর্ত কী কী
মেহদি তাজ ইরানের স্পোর্টস চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শর্তগুলো স্পষ্ট করেছেন। প্রথমত, সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা, বিশেষত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরে বা আইআরজিসিতে সামরিক সেবা দেওয়া মেহদি তারেমি ও এহসান হাজসাফিসহ সবাইকে বিনা জটিলতায় যুক্তরাষ্ট্রের প্রবেশ ভিসা দিতে হবে। দ্বিতীয়ত, ভ্রমণের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেন খেলোয়াড় ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ না করে। তৃতীয়ত, ইরানি সাংবাদিক ও সমর্থকদের জন্য ভিসা প্রদানের স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। চতুর্থত, বিমানবন্দর, হোটেল, রাস্তা ও স্টেডিয়ামে ইরানি দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পঞ্চমত, স্টেডিয়ামে শুধু ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সরকারি পতাকা প্রবেশ করতে পারবে, অন্য কোনো পতাকা নয়। ষষ্ঠত, প্রতিটি ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত সঠিকভাবে ও বাধাহীনভাবে বাজাতে হবে। সপ্তমত, সংবাদ সম্মেলনে সাংবাদিকরা কেবল খেলাসংক্রান্ত প্রযুক্তিগত প্রশ্নই করতে পারবেন।

কানাডায় ঢুকতে না পেরে ফিরে গেলেন মেহদি তাজ
এই শর্তগুলোর পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বিব্রতকর ঘটনা। গত মাসে ভ্যাংকুভারে ফিফার সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে মেহদি তাজকে কানাডার সীমান্তে ফিরিয়ে দেওয়া হয়। কানাডার অভিবাসনমন্ত্রী পরে নিশ্চিত করেন, আইআরজিসির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিমানে থাকা অবস্থায়ই তাজের ভিসা বাতিল করা হয়। কানাডা ও যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ফিফা ও মার্কিন সরকার কী বলছে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করে বলেছেন, ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে, এমনকি যুক্তরাষ্ট্রের মাঠেও। ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ইরান ফেডারেশনকে চিঠি লিখে কানাডার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ২০ মে জুরিখে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানি ফুটবলারদের স্বাগত জানানো হবে, তবে আইআরজিসির সঙ্গে প্রমাণিত সম্পর্ক থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ থাকতে পারে।

১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু ইরানের বিশ্বকাপ
ইরান এ বছর মার্চে উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। এটি হবে তাদের সপ্তম বিশ্বকাপ। ফিফার সূচি অনুযায়ী, গ্রুপ জি-তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন। রাজনৈতিক উত্তেজনা এবং ফুটবলের সমীকরণ মেলানোর জটিল দায়িত্ব এখন ফিফার কাঁধে।

সূত্র: বিবিসি, ডেইলি টাইমস, শাফাক নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপে খেলবে ইরান, তবে ৭ শর্ত মেনে নিতে হবে ফিফা ও যুক্তরাষ্ট্রকে

প্রকাশের সময় : ১১:১৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬