Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ আটক ৩ এসএসসির নবম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৯ প্রথম প্রান্তিকে সাড়ে ৩২ বিলিয়ন ডলার মুনাফা সৌদি আরামকোর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী ঈদে কোথাও যেন মনিটরিংয়ে গাফিলতি না থাকে: নৌপ্রতিমন্ত্রী দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম কদমতলীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

জন্মদিনে ভালোবাসায় সিক্ত হয়ে আবেগঘন বার্তা মুশফিকের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 12

তাকে ডাকা হয় ‘মিস্টার ডিপেন্ডেবল’। ২২ গজে ব্যাট হাতে দলকে নির্ভরতা দেয়ার সক্ষমতার কারণেই এমন নাম পেয়েছেন মুশফিকুর রহিম। বয়স এখন ৪০—তবুও আন্তর্জাতিক ক্রিকেটে তার দাপট একটুও কমেনি।

সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিলেও টেস্ট ফরম্যাটে তিনি এখনও দলের অন্যতম ভরসার নাম। এদিকে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই বিশেষ আয়োজনে শনিবার উদযাপিত হলো এই অভিজ্ঞ ক্রিকেটারের জন্মদিন।

সাতসকালে মাঠের মানুষেরা কেক কেটে ভালোবাসা জানান মুশফিককে। মিরপুরে দ্বিতীয় দিনের খেলা শেষে মুশফিক পাশে পান সতীর্থদের, সাথে বিসিবির উষ্ণ আয়োজন। ক্রিকেটের থিমে সাজানো কেক কেটে হৈহল্লার করেই আয়োজন করা হলো মুশফিকের জন্মদিন। আর বিশেষ অংশ হয়ে এ সময় পাশে ছিলেন তার বাবা, মা, স্ত্রী, সন্তানরা।

জন্মদিনে সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মুশফিক। টিম হোটেলে ফিরে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছেন আবেগঘন বার্তা।

মুশফিক লিখেছেন, ‘চারদিক থেকে যে পরিমাণ ভালোবাসা আমার জন্মদিন উপলক্ষ্যে আজ আমি পেয়েছি, তাতে অভিভূত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা প্রকাশ করেছেন তাদেরকে।’

মুশফিক যে এত শুভেচ্ছা পেয়ে আপ্লুত, তার স্পষ্ট করে লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারা আমাকে যেভাবে সমর্থন জানিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ।’

এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানান এই কিংবদন্তি। লিখেছেন, ‘আপনাদের দোয়াকে সঙ্গী করে দারুণ সব স্মৃতি নিয়ে আরো একটি বছর পার করব ইনশাআল্লাহ। এই যাত্রায় আমার সাথে থাকার জন‍্য আবারো ধন্যবাদ।’

নিজের ৪০তম জন্মদিনে মুশফিক হাঁকান তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম অর্ধশতক। ১৭৯ বলে গড়া তার ৭১ রানের ধৈর্যশীল ইনিংসে বাংলাদেশ পায় ৪১৩ রানের পুঁজি। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের বিদায়ের পরও হাল ধরে রেখেছিলেন দলের। তবে একা বেশি দূর যেতে পারেননি। সেঞ্চুরি তাই থেকে যায় অধরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জন্মদিনে ভালোবাসায় সিক্ত হয়ে আবেগঘন বার্তা মুশফিকের

প্রকাশের সময় : ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬