Dhaka ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজধানীতে আরও চার থানা চালুর পরিকল্পনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 120

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে আরও চারটি থানা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ঢাকা মহানগর পুলিশ)। এর মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, নতুন চার থানার মধ্যে রায়েরবাজারে একটি থানা স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে রয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু অংশ নিয়ে আরও একটি নতুন থানা করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ভাটারা, বাড্ডা ও খিলক্ষেতের অংশ নিয়ে আরও একটি থানা স্থাপনের পরিকল্পনাও রয়েছে। খিলগাঁও এলাকাতেও নতুন একটি থানার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় বিদ্যমান রায়েরবাজার পুলিশ ফাঁড়িকে আরও শক্তিশালী করা হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় জনসংখ্যা ও নগরায়ণ বাড়ায় পুলিশিং সেবা সম্প্রসারণের প্রয়োজন হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে আরও চার থানা চালুর পরিকল্পনা

প্রকাশের সময় : ০৯:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬