Dhaka ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাপুটে প্রথম দিন বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 5

নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে দাপট দেখিয়ে ঢাকা টেস্টের প্রথম দিন পার করেছে বাংলাদেশ। সফরকারী পাকিস্তান চারটি উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশের। টাইগারদের রান পৌঁছে গেছে ৩০১ এ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। তবে এই সিদ্ধান্ত যেন আসে বাংলাদেশের পক্ষে। যদিও টাইগারদের শুরুটা ছিল না ভালো। প্রথম সেশনেই বিদায় নেন দুই ওপেনার।

মাহমুদুল হাসান জয় ১৯ বলে ৮ ও সাদমান ইসলাম অনিক ৩০ বলে ১৩ রান করে বিদায় নিলে দলের হাল ধরেন অধিনায়ক শান্ত ও সাবেক অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১৭০ রানের জুটি। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে ক্ষান্ত হন শান্ত। তার আগে ১৩৩০ বলে ১০১ রান করেন। ওয়ানডে মেজাজে সাজানো ইনিংসে ছিল এক ডজন চার ও দুটি ছক্কা।

আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে চা বিরতিতে যান মুমিনুল। দিনের খেলা শেষ করার আগে মুমিনুল পৌঁছে গেলেন শতকের খুব কাছাকাছি। তবে শেষপর্যন্ত শতক বঞ্চিত থাকতে হয় তাকে। ২০০ বলে ৯১ রান করে সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার।

মুমিনুল বিদায় নিলেও দলকে পথ দেখান মুশফিক। লিটন দাসকে সঙ্গে নিয়ে দেখেশুনেই দিন পার করেন মিস্টার ডিপেন্ডেবল। ১০৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন মুশফিক। ৩৫ বল মোকাবেলা করে ৮ রান নিয়ে অপরাজিত আছেন লিটন। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন শাহীন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও নোমান আলী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দাপুটে প্রথম দিন বাংলাদেশের

প্রকাশের সময় : ০৬:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬