Dhaka ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদিতে বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোটালীপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভা অনুষ্ঠিত ‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু গোলার ধান থেকে নগদ টাকা—সব হারিয়ে নিঃস্ব কৃষক কাবুল মান্দা থানার ব্যারাক মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় অনড়, বিধানসভা ভেঙে দিলেন গভর্নর : এখন বিকল্প কী? দেশে প্রায় ২ কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পিসিবি চেয়ারম্যান নাকভি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 20

মিরপুরে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ম্যাচের দিনই বাংলাদেশে এসে পৌঁছেছেন। দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি আজ সকালে নাকভির বাংলাদেশে পৌঁছানোর পর একটি ভিডিও পোস্ট করেছে। পিসিবি চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। ভিডিওর ক্যাপশনে পিসিবি লিখেছে, ‘২ দিনের সফরে বাংলাদেশ পৌঁছেছেন ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসীন নকভি বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সাইম, স্বরাষ্ট্রমন্ত্রী আবু নাইম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন স্বাগত জানিয়েছেন।’

ছয় মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানও ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলছে সাত মাস পর। মিরপুরে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বর্তমান চক্রে ৫০ শতাংশ সফলতার হার নিয়ে পাকিস্তান পাঁচ নম্বরে। আর ১৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে আটে বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পিসিবি চেয়ারম্যান নাকভি

প্রকাশের সময় : ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬