Dhaka ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে

নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 107

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরবর্তীতে তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হলে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়।

এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় জটিলতার কারণে তার প্রার্থিতা গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন তার মনোনয়ন গ্রহণ করে এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে।

একই আসনের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা আর থাকেনি। তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করলেও সেটি অন্য বেঞ্চে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের অধিকাংশ সদস্য ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন। গেজেট প্রকাশের মাধ্যমে নুসরাত তাবাসসুম সর্বশেষ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রকাশের সময় : ১১:১৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬