Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 135

সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের হাওরাঞ্চল ধান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক কারণে এসব এলাকায় আকস্মিকভাবে পানি ঢুকে ফসল ডুবে যায়। তিনি উল্লেখ করেন, এটি প্রাকৃতিক ঘটনা এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, কিছু জমির ফসল নষ্ট হলেও তা খুব বেশি নয়। তবে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকার ইতোমধ্যে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, যেসব স্থানে বেড়িবাঁধ নির্মাণ করলে ফসল রক্ষা করা সম্ভব, সেসব বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি ফসল কাটার অগ্রগতি তদারকিতে জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। কোথাও শ্রমিক সংকট দেখা দিলে অন্য এলাকা থেকে শ্রমিক সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬