Dhaka ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৩৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার

মরদেহ কোলে ভাইরাল সেই যুবক শিশুটির বাবা নয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 110

রাজধানীর মহাখালী এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড হাসপাতালের সামনে এক যুবকের কোলে ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ নিয়ে দাঁড়িয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। অনেকেই দাবি করেছিলেন, ওই যুবক শিশুটির বাবা।

তবে স্বজনরা জানিয়েছেন, বিষয়টি সঠিক নয়। তিন বছর আট দিন বয়সী শিশু সাদমানের মরদেহ কোলে থাকা যুবকের নাম রাফি, যিনি সম্পর্কে শিশুটির দুলাভাই।

শিশুটির মা মিম আক্তার জানান, ছবিতে থাকা ব্যক্তি তার স্বামী সজিব নন। একমাত্র সন্তানকে হারিয়ে সজিব মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বারবার মূর্ছা যাচ্ছেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে রাফি সেখানে যান এবং দ্রুত মরদেহ নিয়ে বের হওয়ার সময় ছবিটি তোলা হয়। সিএনজি খোঁজার ওই সময়েই কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরে ভুল পরিচয়ে ভাইরাল হয়।

জানা গেছে, কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মরদেহ কোলে ভাইরাল সেই যুবক শিশুটির বাবা নয়

প্রকাশের সময় : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬