Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

স্বপ্নভঙ্গ বিনোদন তারকাদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 169

ত্রয়োদশ জাতীয় সংসদেও সংরক্ষিত নারী আসন ঘিরে ব্যাপক আশাবাদী ছিলেন দেশের বেশ কয়েকজন বিনোদন তারকা। সংসদ সদস্য হওয়ার জন্য তারা দলীয় মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তাদের নিয়ে ছিল তুমুল আলোচনাও। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হলো না।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ৩৬ জনের নাম ঘোষণা করে বিএনপি। তবে ঘোষিত তালিকায় শোবিজ অঙ্গনের কোনো শিল্পীর নাম দেখা যায়নি।

এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, মডেল মেঘনা আলম এবং রুকাইয়া জাহান চমক।

মনোনয়ন বঞ্চিত হয়ে নিজের ফেসবুক পেজে কণ্ঠশিল্পী কনকচাঁপা নিজের মনোভাব লিখে প্রকাশ করেন।

সেখানে তিনি লেখেন, ‘জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও যখন নমিনেশন পাইনি আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও নাম নাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।

আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশাকরি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকি আছে। ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বপ্নভঙ্গ বিনোদন তারকাদের

প্রকাশের সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬