Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু

নতুন সুবিধা আনল জিমেইল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 187

আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন–সুবিধা চালু করেছে জিমেইল। নতুন এই সুবিধা চালুর ফলে স্মার্টফোন থেকে জিমেইলে এনক্রিপ্টেড ই–মেইল পাঠানো যাবে। ফলে ই–মেইলে থাকা তথ্যের নিরাপত্তা আগের তুলনায় বাড়বে।

গুগল জানিয়েছে, প্রথমবারের মতো জিমেইলের অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণ ব্যবহারকারীরা জিমেইল অ্যাপ থেকে সরাসরি এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে ই–মেইল আদান–প্রদান করতে পারবেন। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য প্রেরক ও প্রাপককে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না।

তবে এই সুবিধা এখনই সবাই পাচ্ছে না। পর্যায়ক্রমে সব জিমেইল ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

গুগলের তথ্যমতে, জিমেইল অ্যাপে আদান–প্রদান করা সব ই–মেইল স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন করা হবে না। আর তাই ব্যবহারকারীদের এন্ড টু এন্ড এনক্রিপশন করা ই–মেইল পাঠানোর জন্য বার্তা লেখার পরপরই লক আইকনে ক্লিক করে ‘অ্যাডিশনাল এনক্রিপশন’ অপশনটি চালু করতে হবে। এনক্রিপশন করা ই–মেইলগুলো প্রাপকের ইনবক্সে সাধারণ ই–মেইলের মতোই জমা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন সুবিধা আনল জিমেইল

প্রকাশের সময় : ১১:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬