রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল পবিপ্রবির এএনএসভিএম অনুষদে ভিএএসএ-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত ১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবি ১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল

রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পুলিশ হেফাজতে পিএস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 173

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক একটি মন্তব্যে রাজধানীর মোহাম্মদপুরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় একদল বিক্ষুব্ধ লোক তার বাসার সামনে অবস্থান নেয়। এ উত্তেজনার মধ্যে রাশেদের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা।

স্থানীয় সূত্র জানায়, তার মন্তব্যের প্রতিবাদে লোকজন জড়ো হলে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় এবং তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, উত্তেজনার এক পর্যায়ে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী উসকানিমূলক আচরণ করলে তাকে মোহাম্মদপুর থানা পুলিশ হেফাজতে নেয়।

তিনি আরও জানান, জনি নন্দী বর্তমানে থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে অশোভনীয় কটূক্তি করেন রাশেদ প্রধান। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনার ঝড় বইছে। রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে এই মন্তব্যের জন্য অনেকে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পুলিশ হেফাজতে পিএস

প্রকাশের সময় : ১০:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬