Dhaka ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 122

এই মুহূর্তে সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বা ক্যাবিনেট এই মুহূর্তে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে কোনো বড় পরিকল্পনা করছে না। তবে শিক্ষাখাত নিয়ে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অতীতের ঝুলে থাকা কাজগুলো সম্পন্ন করে এই খাতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

স্কুল পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষাখাতে সরকারের বরাদ্দকৃত অর্থ কীভাবে সঠিকভাবে এবং কার্যকরভাবে ব্যয় করা যায়, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন কার্যক্রম চলছে। এ সময় আগামী মে-জুন মাসের মধ্যে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক স্কুলগুলো পরিদর্শন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ভাবনায় রয়েছে সপ্তাহে ৬ দিন ক্লাস নেয়া। এর মধ্যে ৩ দিন অনলাইনে এবং ৩ দিন সশরীর পাঠদান হতে পারে। অর্থাৎ, একদিন অনলাইন হলে পরের দিন সশরীর ক্লাস। এ ক্ষেত্রে শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত থেকে অনলাইন পাঠদান পরিচালনা করবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সশরীরেই হবে।

এ বিষয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অংশীজনদের সঙ্গে আলোচনার পর বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে যাবে। পরবর্তীতে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ সম্মেলন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার

প্রকাশের সময় : ০৫:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬