Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিপ সংকটে মেমোরি কার্ড বিক্রি স্থগিত করল সনি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 59

বিশ্বব্যাপী চিপ ও স্টোরেজ সংকটের প্রভাবে জনপ্রিয় মেমোরি কার্ডের অর্ডার সাময়িকভাবে বন্ধ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সনি।

প্রযুক্তি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ মার্চ থেকে সিএফএক্সপ্রেস ও এসডি মেমোরি কার্ডের অধিকাংশ মডেলের নতুন অর্ডার গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

প্রভাবিত পণ্যের মধ্যে রয়েছে সিএফএক্সপ্রেস টাইপ এ, টাইপ বি এবং এসডিএক্সসি ও এসডিএইচসি কার্ড। তবে কিছু নির্দিষ্ট টাইপ বি মডেল এবং নিম্নমানের এসএফ-ইউজেড সিরিজের এসডি কার্ডের উৎপাদন এখনও চলমান রয়েছে। বাজারে আগে থেকে থাকা মজুদ শেষ না হওয়া পর্যন্ত এই পণ্যগুলো পাওয়া যাবে।

এই সিদ্ধান্ত শুধুমাত্র সাধারণ ক্রেতাদের জন্য নয়, অনুমোদিত ডিলারদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আপাতত নতুন কোনো অর্ডার গ্রহণ করা হবে না।

সনি জানিয়েছে, চলমান সলিড-স্টেট মেমোরির ঘাটতি এবং অন্যান্য বৈশ্বিক কারণের জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মধ্যে হিলিয়াম গ্যাসের সংকটও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা চিপ উৎপাদনে প্রভাব ফেলছে।

সূত্র: দ্য ভার্জ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চিপ সংকটে মেমোরি কার্ড বিক্রি স্থগিত করল সনি

প্রকাশের সময় : ০২:২০:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬