Dhaka ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে গোস্ত সমিতির উদ্যোগে ঈদের আগেই শ্রমজীবীদের মুখে হাসি

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 135

বালিয়াকান্দি উপজেলায় ঈদের আগেই নিম্নআয়ের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় একটি গোস্ত সমিতি। সমিতির উদ্যোগে গরু জবাই করে সদস্যদের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বালিয়াকান্দি সদর ইউনিয়ন-এর তালপট্টি এলাকায় সমিতির সদস্যরা একটি গরু জবাই করে মাংস ভাগ করে নেন। এতে ভ্যানচালক, চায়ের দোকানি ও বিভিন্ন শ্রমজীবী পেশার ৪২ জন মানুষ অংশ নেন।

উদ্যোক্তা জাকির পাটোয়ারী জানান, প্রায় তিন বছর ধরে এই সমিতির কার্যক্রম চলছে। সদস্যদের কাছ থেকে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমা নিয়ে ঈদের আগে গরু কেনা হয় এবং জবাই করে সবার মাঝে মাংস ভাগ করে দেওয়া হয়। এতে একসঙ্গে বড় অঙ্কের টাকা জোগাড় না করেও সদস্যরা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন।

স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, খেটে খাওয়া মানুষের ঈদের আনন্দ বাড়াতে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গোস্ত সমিতির উদ্যোগে ঈদের আগেই শ্রমজীবীদের মুখে হাসি

প্রকাশের সময় : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬