গুরুত্বপূর্ণ সংবাদ:
ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 158

ওমানে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
সংস্থাটি এক নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, ড্রোনটি সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় ভূপাতিত হয়। এতে দুইজন প্রবাসী শ্রমিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
খবরে আরও বলা হয়েছে, একই প্রদেশে আরেকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে নিহত ওই প্রবাসী শ্রমিকরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি।
Tag :
























