যে তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু বেঁচে নেই

- প্রকাশের সময় : ০১:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 160

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন—এমন গুঞ্জন ছড়ালেও এর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হয়ে থাকতে পারেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রমাণ দিতে পারেনি।
তিনটি কারণে মনে করা হচ্ছে নেতানিয়াহু আর বেঁচে নেই। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর সাম্প্রতিক সময়ে কোনো নতুন ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কয়েকটি কূটনৈতিক সফর স্থগিত হওয়াকে ঘিরে এই জল্পনা তৈরি হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সিকে সাধারণত ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের ঘনিষ্ঠ বা সংশ্লিষ্ট মনে করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও এই গণমাধ্যমকে আইআরজিসি-সংশ্লিষ্ট হিসেবে তালিকাভুক্ত করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, এসব দাবি নিশ্চিত করার মতো কোনো তথ্য নেই। তাদের মতে, যুদ্ধের সময় নিরাপত্তার কারণে শীর্ষ নেতাদের প্রকাশ্যে কম দেখা যায়।
সরকারি সূত্রে বলা হয়েছে, ৭ মার্চ নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়া ৬ মার্চ তাকে বিয়ারশেবারের একটি এলাকা পরিদর্শনের সময়ও দেখা গেছে।
























