রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

মোটরসাইকেল রাইড শেয়ার চালকরা ৫ লিটার তেল নিতে পারবেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 160

মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য দৈনিক জ্বালানি তেল ক্রয়ের সর্বোচ্চ পরিমাণ ৫ লিটার নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। আগে এই সীমা ২ লিটার ছিল এবং নতুন নিয়ম শুধুমাত্র মহানগর এলাকায় প্রযোজ্য।

মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় ক্রয় রশিদে তেলের ধরন, পরিমাণ ও মূল্য অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া প্রতিবার তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ বা বিলের মূল কপি জমা দিতে হবে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাই করে তেল সরবরাহ করা হবে।

বিপিসি জানায়, দেশে সরকারি নির্ধারিত মূল্যে তেল বিক্রয় বাধ্যতামূলক। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য নেওয়া আইনবিরুদ্ধ। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদেশ থেকে আমদানি ও দেশের ডিপোতে নিয়মিত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোটরসাইকেল রাইড শেয়ার চালকরা ৫ লিটার তেল নিতে পারবেন

প্রকাশের সময় : ১২:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬