গ্যাস সংকটে বন্ধ হওয়ার পথে বেঙ্গালুরুর হোটেল

- প্রকাশের সময় : ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 155

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বেঙ্গালুরুর উপর পড়েছে। গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় সেখানকার হোটেলগুলো বন্ধ হওয়ার শঙ্কায় পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার আবাসিক ভবনে সিলিন্ডার গ্যাসের দাম ৬০ রুপি এবং বাণিজ্যিক স্থাপনায় ১১৫ রুপি বেড়েছে। ব্যাঙ্গালুরুর হোটেল অ্যাসোসিয়েশন জানায়, বাণিজ্যিক জায়গায় গ্যাস সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
হোটেলগুলো তাদের শেষ গ্যাস পর্যন্ত খোলা রাখার চেষ্টা করবে, তবে গ্যাস না আসলে হোটেল বন্ধ হওয়ার পথ এড়ানো যাবে না।
হোটেল অ্যাসোসিয়েশন বলেছে, পূর্বে তাদের বলা হয়েছিল যে যুদ্ধ শুরু হলেও আগামী ৭০ দিনে গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না। কিন্তু সোমবার থেকেই সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদ্বীপ সিং পুরি দাবি করেছেন, দেশে গ্যাসের কোনো সংকট নেই। তবুও বেঙ্গালুরুতে ইতিমধ্যেই সংকট তৈরি হয়েছে।
সূত্র : এনডিটিভি
























