শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা

পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিলেন এরদোয়ান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 151

ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তুরস্ক তা কোনোভাবেই ক্ষমা করবে না এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুইবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার ৪ মার্চ এবং দ্বিতীয়বার ৯ মার্চ। দুইবারই সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী।

সোমবার অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোয়ান। ফোনালাপে তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও তুরস্ক ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়ছে।

প্রতিবেশী দেশগুলোর ওপর হামলাকে বেআইনি হস্তক্ষেপ উল্লেখ করে এরদোয়ান বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে হামলা চালিয়ে কারও কোনো স্বার্থ অর্জন হবে না এবং আঙ্কারা কখনও এ ধরনের কার্যক্রম অনুমোদন করবে না। তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি এ ধরনের হামলা আবার ঘটে, তাহলে দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

এর জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিলেন এরদোয়ান

প্রকাশের সময় : ১০:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬