শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস

রমজানে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 197

পবিত্র রমজান মাস উপলক্ষে সংশোধনমূলক ও শাস্তিমূলক কেন্দ্র থেকে মোট ৩ হাজার ২৯৬ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার।

দেশটির শীর্ষ নেতৃত্ব আলাদাভাবে এই সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন বলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএই’র প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের বিভিন্ন সংশোধনাগার ও কারাগার থেকে ১৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি তাদের সাজা থেকে উদ্ভূত বকেয়া আর্থিক দায়-দায়িত্বও পরিশোধ করার অঙ্গীকার করেছেন। এর মাধ্যমে মুক্তিপ্রাপ্তরা যেন নতুন জীবন শুরু করার সুযোগ পান এবং রমজান মাসে তাদের পরিবার কিছুটা স্বস্তি পায়-সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, দুবাইয়ের শাসক, ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার থেকে বিভিন্ন দেশের ১ হাজার ৮৫৬ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে রমজান ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপলক্ষে এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা একটি প্রচলিত রীতি। এর মাধ্যমে নির্বাচিত বন্দিদের নতুনভাবে জীবন গড়ার সুযোগ দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রমজানে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

প্রকাশের সময় : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬