শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 177

স্থানীয় সময় শনিবার ভানুয়াতু উপকূলে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় এক বাসিন্দা এটিকে ‘খুব বড়’ বলে বর্ণনা করেছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। পোর্ট অলরির একটি রিসোর্টের কর্মী অ্যাঞ্জেলিক ফ্রাঙ্ক বলেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছে এবং ‘খুব বড় ধরনের’। তার আশেপাশের এলাকায় আপাতদৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভানুয়াতুতে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় সিসমিক রিং অফ ফায়ারের চারপাশে অবস্থিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু

প্রকাশের সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬