মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত, বিএনপিসহ ৩ দলের প্রধান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 187

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রধান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এসব ভাষণ সম্প্রচার করা হবে।

জানা গেছে, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকেরও জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত, বিএনপিসহ ৩ দলের প্রধান

প্রকাশের সময় : ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬