Dhaka ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি যোগাযোগ করেছিল, সরাসরি না বলে দিয়েছি: রুমিন ফারহানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 82

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনের আগে ও পরে বিএনপির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে সাড়া দেইনি। এমনকি দলটির পক্ষ থেকে বড় ধরনের রাজনৈতিক প্রলোভন দেওয়া হলেও আমি তা সরাসরি নাকচ করে দিয়েছি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা জানান, বিএনপি সর্বশক্তি দিয়ে তাকে নির্বাচনে হারানোর চেষ্টা করেছিল। তবে জনগণের রায়েই তিনি বিজয়ী হয়েছেন।

তিনি বলেন, আমার জয়ের আগে বিএনপি যখন বুঝতে পেরেছিল আমার জয় নিশ্চিত, তখন আমাকে ফোন করে বলেছিল তাদের সঙ্গে বসলে ভালো হবে। এমপির চেয়ে বড় মন্ত্রী দেওয়া হবে। আমি সরাসরি না করে দিয়েছি। বলেছি ১২ তারিখের পর কথা হবে। বৃহস্পতিবার রাতেও কেউ কেউ ফোন করেছে, হয়তো অভিনন্দন জানানোর জন্য। এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।

তিনি আরও বলেন, ১২ তারিখের ভোটে যে জয় এসেছে, তা কেবল তার ব্যক্তিগত জয় নয়; বরং নেতাকর্মী ও সাধারণ ভোটারদের জয়।

সরাইলের দাঙ্গা-হাঙ্গামার সিন্ডিকেট ভেঙে দেওয়ার অঙ্গীকার করে রুমিন ফারহানা বলেন, এ নির্বাচনে শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয়, বিএনপি সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল। তারা ভেবেছিল, আমি শুধু বিএনপি করতাম বলেই আজকের রুমিন ফারহানা হয়েছি। কিন্তু জনগণ দেখিয়ে দিয়েছে-রাজনীতি মানুষের জন্য করলে মানুষই পাশে দাঁড়ায়।

তিনি আরও জানান, নির্বাচনে যারা তার পক্ষে কাজ করেছেন, তাদের প্রত্যেকের কাছে তিনি ঋণী। আগামী দিনে নির্বাচনি এলাকার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি যোগাযোগ করেছিল, সরাসরি না বলে দিয়েছি: রুমিন ফারহানা

প্রকাশের সময় : ০৯:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬