Dhaka ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর নেপালের বন্যায় নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ ঘণ্টা ধরে ৫০ কিলোমিটার যানজট হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা এক ধাক্কায় ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রস্তাব ফিরিয়েও চাপের মুখে সিদ্ধান্ত বদল, উদ্ধারকাজে বিদেশি সহায়তা নেবে নেপাল এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে রাশিয়া

দুই সংসদীয় আসনে পোস্টাল ভোটের সুযোগ পাচ্ছেন ৭,৩০৯ জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 103

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন মোট ৭ হাজার ৩০৯ জন ভোটার।

বুধবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, নিবন্ধন সম্পন্নকারী ভোটারদের আবেদন অনুমোদনের পর বগুড়া-৬ আসনে প্রবাসী ১ হাজার ২৮১ জন এবং দেশের অভ্যন্তরে ২ হাজার ৪৫৫ জনকে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। অন্যদিকে শেরপুর-৩ আসনে প্রবাসী ৩৮৩ জন এবং দেশের ভেতরে ৩ হাজার ১৯০ জনকে ব্যালট পাঠানো হয়েছে।

এ পর্যন্ত বগুড়া-৬ আসনে ৩ জন প্রবাসী ও ৬১৬ জন স্থানীয় ভোটার তাদের ভোট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। আর শেরপুর-৩ আসনে ১ জন প্রবাসী ও ১ হাজার ২৪৫ জন স্থানীয় ভোটারের ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে।

আগামী ৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ভোট গ্রহণ করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশে দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, কারাবন্দি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

তফসিল অনুযায়ী, ৯ এপ্রিল সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই সংসদীয় আসনে পোস্টাল ভোটের সুযোগ পাচ্ছেন ৭,৩০৯ জন

প্রকাশের সময় : ০১:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬