Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

এবারও মেদিনীপুরে যাচ্ছে না ‘ওরশ স্পেশাল ট্রেন’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 169

ফাইল ছবি

রাজবাড়ী থেকে এ বছরও ভারতের মেদিনীপুরে যাচ্ছে না শত বছরের ঐতিহ্যবাহী ওরশ স্পেশাল ট্রেন। ভারতের পর্যটন ভিসা বন্ধ থাকায় দ্বিতীয়বারের মতো এই ঐতিহাসিক যাত্রা বন্ধ থাকছে।

জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি রাতে ভারতের মেদিনীপুরে ১২৫তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তাজনিত ইস্যুসহ বিভিন্ন কারণে ভারত সরকার পর্যটন ভিসা বন্ধ রেখেছে। এ কারণে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে পরিচালিত ওরশ স্পেশাল ট্রেন এ বছরও চালু করা সম্ভব হয়নি।

এর আগে ১৯০২ সালে চালু হওয়া এই ট্রেনটি করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে বন্ধ ছিল এবং সর্বশেষ ভিসা জটিলতার কারণে ২০২৫ সালেও বন্ধ ছিল।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফি গণমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ১২৫তম বার্ষিক পবিত্র ওরশ আগামী ১৭ ফেব্রুয়ারি দিনগত রাতে জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে। ভারতের মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ী শহরের বড় মসজিদেও (খানকা শরীফ) একই সময়ে ১২৫তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবারও মেদিনীপুরে যাচ্ছে না ‘ওরশ স্পেশাল ট্রেন’

প্রকাশের সময় : ১০:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬