শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ভারতে কয়লা খনি ধসে ১৮ জন নিহত, ভেতরে আটকা বহু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 195

ভারতের মেঘালয়ে কয়লা খনি ধসে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আটজন। এর পাশাপাশি বহু শ্রমিক সেটির ভেতর আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি একটি অনুমোদনহীন অবৈধ খনি ছিল।

পুলিশ জানিয়েছে, খনির ভেতর থেকে তারা ১৮টি মরদেহ উদ্ধার করেছে। এটি মেঘালয়ের পূর্ব জৈন্তা পাহাড়ি এলাকায় অবস্থিত।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মণিশ কুমার বলেছেন, বিস্ফোরণের খনিতে কত শ্রমিক ছিলেন সেটি এখনো অস্পষ্ট। বাকিরা হয়ত সেখানে আটকা পড়ে আছেন।

বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারীরা। রাত হয়ে যাওয়ায় পরে অভিযান বন্ধ করে দেওয়া হয়। আজ শুক্রবার থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের সহায়তায় পূর্ণ উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের এ কর্মকর্তা বলেছেন, এটি অবৈধ রেট-হোল খনি। যেখানে অত্যন্ত সরু পথ দিয়ে শ্রমিকরা মাটি খুড়ে নিচে যান এবং বিপজ্জনক উপায়ে কয়লাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র তুলে আনেন।

মেঘালয়ের বিভাগীয় পুলিশ প্রধান বিকাশ কুমার বলেছেন, খনিতে রাখা ডাইনামাইটের কারণে হয়ত বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আসল কারণ তদন্তের মাধ্যমে বের করা হবে।

এছাড়া যারা নিহত হয়েছেন তারা হয় পুড়ে না হয় বিষাক্ত পদার্থ শ্বাসের মাধ্যমে নিয়ে প্রাণ হারিয়েছেন।

সূত্র: আলজাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে কয়লা খনি ধসে ১৮ জন নিহত, ভেতরে আটকা বহু

প্রকাশের সময় : ১২:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬