শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মার্কিন হামলার শঙ্কা, জরুরি খাদ্য মজুদ করছেন ইরানিরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 216

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ওয়াশিংটনের ক্রমাগত হুমকির মুখে চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন ইরানের সাধারণ মানুষ। তেহরানসহ দেশটির প্রধান শহরগুলোতে এখন একটাই আলোচনা কখন শুরু হবে মার্কিন হামলা? সম্ভাব্য এই বিপর্যয় মোকাবিলায় অনেক ইরানি নাগরিক নিজেদের ঘরে জানালা সিল করে দিচ্ছেন এবং জরুরি খাদ্য ও পানি মজুদ করতে শুরু করেছেন।

গত ৩০ জানুয়ারি রাত থেকেই তেহরানের বাসিন্দাদের মধ্যে এক ধরণের চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব সেই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও রাস্তাঘাটে জীবনযাত্রা আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মনে বয়ে যাচ্ছে অস্থিরতার ঝড়।

তেহরানের বাসিন্দা প্রকৌশলী মিলাদ জানান, সারারাত তিনি ঘুমাতে পারেননি, প্রতিটি মুহূর্ত কান পেতে ছিলেন কোনো বিস্ফোরণের শব্দ শোনার আশায়। অন্যদিকে, ৬৮ বছর বয়সী শহরহ জানান, তার পরিচিত অনেকেই মনে করছেন আজ রাতেই হয়তো হামলা হতে পারে। তিনি আক্ষেপ করে বলেন, দেশের ভেতরে দমন-পীড়ন এবং অর্থনৈতিক সংকটে মানুষ এতটাই দিশেহারা যে, যুদ্ধের ভয়াবহতা ভুলে অনেকে একেই মুক্তির পথ হিসেবে ভাবছে।

গত সপ্তাহে ওয়াশিংটন যখন থেকে যুদ্ধের দামামা বাজাতে শুরু করেছে, তখন থেকেই ইরানিদের মধ্যে এক ধরণের মানসিক চাপ ও অনিশ্চয়তা জেঁকে বসেছে। গত বছরের ইসরায়েল-ইরান যুদ্ধের ক্ষত এখনো মানুষের মনে দগদগে। তার ওপর সম্প্রতি দেশের অভ্যন্তরীণ বিক্ষোভে রক্তক্ষয়ী অভিযানের রেশ কাটতে না কাটতেই এই নতুন আপদ সামনে এসেছে। তিন সপ্তাহ ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার পর তা আবারও চালু হলেও এখন সেখানে ঘুরছে কীভাবে বোমা হামলা থেকে বাঁচা যায় তার নানা পরামর্শ। ১০ দিনের খাবার ও ওষুধ মজুত রাখা, জরুরি দলিলপত্র ব্যাগে গুছিয়ে রাখা এবং বিস্ফোরণের সময় দেয়ালের পাশে শুয়ে পড়ার মতো নির্দেশনায় সয়লাব হয়ে গেছে অনলাইন প্ল্যাটফর্মগুলো।অ

বসরপ্রাপ্ত বৃদ্ধ আমিন গত বছরের যুদ্ধ এবং আশির দশকের ইরান-ইরাক যুদ্ধও দেখেছেন, তিনি জানান যে সতর্কতা হিসেবে তিনি তিন মাসের ওষুধ কিনে রেখেছেন। যুদ্ধের ভয়াবহতার কথা মনে করে তিনি অত্যন্ত ব্যথিত। তার মতে, একদিকে নিজের দেশের শাসকদের দমন-পীড়ন আর অন্যদিকে বিদেশি শক্তির যুদ্ধের হুমকি, এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। এই ভয় কেবল ইরানের অভ্যন্তরেই সীমাবদ্ধ নেই, বিদেশে থাকা প্রায় ৪০ লাখ ইরানি প্রবাসীরাও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

তেহরানের উত্তরাঞ্চলে পরিবার নিয়ে সরে যাওয়া শিক্ষার্থী সুরোশ জানান, গত বছরের ইসরায়েলি হামলার সময় যে গণ-আতঙ্ক ছিল, এখন তার রূপ কিছুটা বদলেছে। এখন মানুষের মাঝে এক ধরণের মানসিক প্রস্তুতি দেখা যাচ্ছে। তবে তিনি আক্ষেপ করে বলেন, অনলাইন বেটিং সাইটগুলোতে আজ রাতে হামলা হবে কি না তা নিয়ে যখন হাজার হাজার ডলারের বাজি ধরা হয়, তখন মনে হয় যেন ইরানিদের জীবন ও মৃত্যু অন্যদের কাছে কেবলই বিনোদন। এই চরম সংকটে সাধারণ ইরানিরা আজ বড়ই অসহায় বোধ করছেন।

সূত্র: মিডল ইস্ট আই

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মার্কিন হামলার শঙ্কা, জরুরি খাদ্য মজুদ করছেন ইরানিরা

প্রকাশের সময় : ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬