শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ৮২ নিখোঁজ, নিহত ৭

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 177

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং ৮২ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি শনিবার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

ভূমিধসের ঘটনা ঘটেছে পশ্চিম জাভার পশ্চিম বান্দুং জেলার পাসিরলাঙ্গু গ্রামে। স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস জানিয়েছে, মাউন্ট বুরাংরাংয়ের ঢাল থেকে নেমে আসা প্রবল পানির স্রোত ও আলগা মাটি প্রায় ৩০টি বাড়ির ওপর আছড়ে পড়ে। ঘটনার সময় অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন।

দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র জানান, নিখোঁজের সংখ্যা অনেক বেশি হওয়ায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সর্বোচ্চভাবে চালানো হচ্ছে। ভারী বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রমে চ্যালেঞ্জ তৈরি হলেও রেসকিউ টিম তৎপর রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কম্পাসের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টর (৭৪ একর) জুড়ে বিস্তৃত।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা পশ্চিম জাভা প্রদেশে এক সপ্তাহের জন্য ভারী বৃষ্টি ও চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে। নদীর পানি উপচে পড়ায় পশ্চিম জাভার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শত শত মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে।

উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশে ভূমিধস ও বন্যায় এক হাজার ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ৮২ নিখোঁজ, নিহত ৭

প্রকাশের সময় : ১২:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬