শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ইরানের উদ্দেশে যুদ্ধজাহাজের বড় বহর পাঠানো হয়েছে: ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 176

ইরানকে ‘নজরে রাখতে’ দেশটির উদ্দেশে যুদ্ধজাহাজের একটি বড় বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে এই বহর ব্যবহার করা হতে পারে, তবে এখনই কোনো সংঘাত অনিবার্য—এমন ইঙ্গিত তিনি দেননি।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র একটি ‘আর্মাদা’ ইরানের দিকে পাঠিয়েছে। তার ভাষায়, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ইরানকে নিবিড় নজরদারিতে রাখা।

মার্কিন প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধবিমান বহনকারী রণতরি ইউএসএস আব্রাহামসহ কয়েকটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ইতোমধ্যে ইরানের উদ্দেশে রওনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এসব জাহাজ ইরানের উপকূলের আশপাশে অবস্থান নেবে বলে জানানো হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, অদূর ভবিষ্যতে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে—এমন আশঙ্কা থেকেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই যুদ্ধজাহাজ বহর পাঠানো হয়েছে। বহরে এয়ার ডিফেন্স সিস্টেমের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, গত সপ্তাহেই এশিয়া-প্রশান্ত অঞ্চল থেকে এই বহর ইরানের দিকে যাত্রা শুরু করে।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। গত বছর দুই দেশের মধ্যে সীমিত সংঘাতের ঘটনাও ঘটে। একই সঙ্গে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ জোরদার হওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, সরাসরি সামরিক অভিযান না হলেও ইরানের উপকূলে যুদ্ধজাহাজের বড় বহর পাঠানোর এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের উদ্দেশে যুদ্ধজাহাজের বড় বহর পাঠানো হয়েছে: ট্রাম্প

প্রকাশের সময় : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬