মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিলের ‘ব্রেন’ আর নেই, বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার এখন কে ভারত–পাকিস্তান বলেই ফাইনালের চেয়েও বেশি কিছু ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম: গুজব নাকি সত্যি মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬) জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার ‘ব্রাজিল এখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নেই’ ইতালিকে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, সঙ্গী ফ্রান্স ‘আমিও মানুষ, ভুল করি’, ছন্দহীনতার কারণ জানালেন ভিনিসিয়ুস জয়পুরহাটে ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিলসহ মাদক কারবারি আটক

গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 178

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার বেলা ১১টায় রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে বিএনপির অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন। রয়েছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও।

এর আগে গতকাল শনিবার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’।

পরপর এ দুটি মতবিনিময় সভার মাধ্যমে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিজ্ঞতা শোনা এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরার উদ্যোগ নিয়েছে বিএনপি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

প্রকাশের সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬