শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

উত্তাল ইরানের নারীদের পাশে দাঁড়ালেন মালালা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 182

ইরানের ইসলামী প্রজাতন্ত্রের শাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া নারী ও কিশোরীদের প্রতি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই।

মালালা বলেছেন, অর্থনৈতিক দুরবস্তার কারণে শুরু হওয়া ইরানের বিক্ষোভকে নারীদের ওপর দীর্ঘদিন ধরে রাষ্ট্র আরোপিত বিধিনিষেধ থেকেও আলাদা করে দেখা যায় না। তার মতে, এই বিক্ষোভে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপের প্রতিফলনও রয়েছে। ইরানের মেয়েরাও মর্যাদাপূর্ণ জীবন চায়।

মালালা ইউসুফজাই বলেন, ‘দশকের পর দশক ধরে ইরানের মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। তিনি লিখেছেন, ‘নারীদের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণেরই অংশ। যা পৃথক করার মাধ্যমে, নজরদারির মাধ্যমে ও শাস্তির মাধ্যমে কার্যকর করা হয়।’

মালালা আরও বলছেন, ইরানের নারীরা চাইছেন ‘তাদের কথা শোনা হোক ও তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাক। বাইরের কোনো শত্রু বা দমনমূলক শাসক নয় সেই ভবিষ্যৎ গড়ে উঠতে হবে ইরানের নারীদের নেতৃত্বের মাধ্যমে।

মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্স-এ পোস্টের শেষে তিনি বলেন, ‘আমি ইরানের মানুষ ও মেয়েদের স্বাধীনতা-মর্যাদার দাবির সমর্থনে তাদের পাশে রয়েছি। তারা নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে।’

মালালা এর আগেও ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সর্বশেষ ডিসেম্বরে তিনি নরওয়েজিয়ান নোবেল কমিটির সঙ্গে একমত হয়ে নারগেস মোহাম্মাদির গ্রেফতারের নিন্দা জানান।

সূত্র: ডন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উত্তাল ইরানের নারীদের পাশে দাঁড়ালেন মালালা

প্রকাশের সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬